নালিতাবাড়ী সীমান্তে ভারতীয় ৭৫ কেজি এলাচ জব্দ করেছে বিজিবি
শেরপুর জেলার নালিতাবাড়ী সীমান্তে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্তবর্তী পানিহাতা নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় এলাচ পাচারের চেষ্টা করে।
সীমান্তরক্ষী বিজিবি'র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ৭ সেপ্টেম্বর রবিবার উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৭৫ কেজি ভারতীয় এলাচ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ৫,২৫,০০০/- (পাঁচ লক্ষ পঁচিশ হাজার) টাকা।
উক্ত অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি'র টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাচালানী মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে। সীমান্তে মাদক,চোরাচালানী মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধকল্পে বিজিবি কঠোরতা অব্যাহত থাকবে বলে জানান বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.