নালিতাবাড়ী থেকে বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার!
মোহাম্মদ দুদু মল্লিক, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের সীমান্তবর্তী নালিতাবাড়ীতে ১০৬ বোতল বিদেশী মদসহ হামিদুল ইসলাম বাবু (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে একটার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতার হামিদুল ইসলাম বাবু ওই এলাকার মানিক মিয়ার ছেলে।
থানা পুলিশ জানায়, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া কালিস্থান এলাকায় মাদক পাঁচার হচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এসময় হামিদুল ইসলাম বাবুকে ১০৬ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার করা হয়।বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, গ্রেফতারকৃত হামিদুল ইসলাম বাবুকে শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.