
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নারীদের জন্য বিএনপি অতীতে যে সুযোগ–সুবিধা দিয়েছে, তা কোনো সরকার দিতে পারেনি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় নারী ও মায়েদের কল্যাণে কাজ করেছেন।
বৃহস্পতিবার (আজ) দুপুর ১২টার দিকে নাটোরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট দুলু বলেন, “তারেক রহমান সাহেব প্রথমবারের মতো ঘোষণা দিয়েছেন—বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের নারী অভিভাবকের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে পরিবারগুলো আড়াই হাজার টাকা করে সহায়তা পাবে। বাংলাদেশে আগে কখনো এমন ব্যবস্থা ছিল না।”
তিনি আরও বলেন, “আগামী দিনে বিএনপি ক্ষমতায় গেলে দেশের নারী ও মেয়েরাই সবচেয়ে বেশি সুযোগ–সুবিধা পাবে।”
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম, নাসিম উদ্দিন নাসিম, সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি সুফিয়া হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.