নারায়ণগঞ্জে যুবদলকর্মীর নিহতের ঘটনায় রাজশাহীতে বিএনপির গায়েবানা জানাযা!
স্টাফ রিপোর্টার, রাজশাহী:
নারায়ণগঞ্জে যুবদলকর্মীর নিহতের ঘটনায় রাজশাহীতে বিএনপির গায়েবানা জানাযা! নারায়ণগঞ্জে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে যুবদলকর্মী শাওন নিহতের ঘটনায় রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) বাদ জুম্মা রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈসার নেতৃত্বে নগরীর সোনাদীঘির মসজিদে ও সদস্য সচিব মামুন-অর-রশিদ মামুনের নেতৃত্বে নগরীর ভূবন মোহন পার্কে পৃথক পৃথকভাবে এই গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।
এতে মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ইশাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজা শেষে বিএনপির নেতৃবৃন্দ বলেন, পুলিশ দিয়ে অন্দোলনকে দমন করতে চায় এই সরকার। শাওনের নিহতের শোককে শক্তিতে পরিণত করে আন্দোলনকে আরও বেগবান করার আহ্বান জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.