নাটোর–নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার
নাটোর–নওগাঁ আঞ্চলিক মহাসড়কের নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষমাড়ি এলাকায় সড়কে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (০২ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সেখান থেকে ককটেল, পেট্রোল বোমা এবং সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ছবি সংবলিত একটি ব্যানার উদ্ধার করে পুলিশ।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নলডাঙ্গা থানা সূত্রে জানা যায়, মহিষমাড়ি এলাকায় সড়কে অগ্নিসংযোগের সময় ঘটনাস্থল থেকে ৫টি ককটেল, ৫টি পেট্রোল বোমা ও ১টি ব্যানার উদ্ধার করা হয়। পরে ককটেলগুলো নিষ্ক্রিয় করা হয়।
এ বিষয়ে ওসি সাকিউল আযম জানান, উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.