নাটোর এনএস কলেজের অধ্যক্ষ'র পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
নাটোর নবাব সিরাজ উদ-দৌলা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম এর পদত্যাগের এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১ টার দিকে কলেজ চত্তরে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে।
এসময় উপস্থিত ছিলেন, গণিত শেষ বর্ষের ছাত্র শিশির আহমেদ, অর্থনীতি তৃতীয় বর্ষের ছাত্র বাদশা খান, শেখ ওবায়দুল্লাহ ও মিমসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বলেন, কোটা সংস্কার আন্দোলনের সময় কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের বাধা প্রদান করেছেন, বিভিন্ন সময় রাজনৈতিক প্রভাব বিস্তার করেছেন। এছাড়াও শিক্ষার্থীরা নানা অনিয়ম ও দূর্নিতীর অভিযোগ করেন অধ্যক্ষের বিরুদ্ধে। এসময় বিক্ষোভকারীরা দ্রুত অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলমান থাকবে বলেও জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
এব্যাপারে জানতে অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি শিক্ষার্থীদের অভিযোগ সঠিক নয় বলে দাবি করে বলেন, অসুস্থতার কারনে তিনি দুদিন ছুটিতে রয়েছেন। শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে সরকার আমাকে যেখানে বদলী করবেন আমি সেখানেই চলে যাব। আমার চাকরীর মেয়াদ আর মাত্র চারমাস রয়েছে। এছাড়া তিনি শারীরীকভাবেও অসুস্থ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.