নাটোরে ২৫ মার্চে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ২৫ মার্চে গণহত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত! ২৫ মার্চের গণহত্যা দিবস উপলক্ষে নাটোরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে নাটোর প্রাইমারি টিচার ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) এর আয়োজনে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার নবীউর রহমান পিপলু।
পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট এম এইচ এম রুহুল আমিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন সহকারি সুপার কাউছার আলী, বিজ্ঞান বিভাগের ইন্সটেক্টর সাদিক হাসান, পরীক্ষন বিদ্যালয়ের শিক্ষক শিরিন শারমিন প্রমুখ। এছাড়া পিটিআই প্রাথমিক বিদ্যালয়ের সোনামনিরা দেশাত্ববোধন গান, ছড়া ও কবিতা আবৃতি করে। সভা শেষে দোয়া পরিচালনা করেন সহকারি সুপার কাউছার আলী।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.