নাটোরে রমজান উপলক্ষ্যে জনগনের লাভের বাজারের উদ্বোধন
কৃষক জনতা জিন্দাবাদ, সিন্ডিকেট মুর্দাবাদ এই শ্লোগান নিয়ে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে রমজান মাসব্যাপী নাটোরে চলবে জনতার লাভের বাজার। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে নাটোর শহরের স্টেশন বাজার একতার মোড়ে একতা স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজন এই বাজারের উদ্বোধন করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি সুজন আহমেদ,সাধারণ সম্পাদক বাবু গাজী,বিএনপি নেতা সাইফুল ইসলাম আফতাব, সহ সংগঠনের সদস্যরা।
সংগঠনের সদস্যরা জানান, পবিত্র রমজান মাসে রোজদারদের জন্য খেজুর একটি গুরুত্বপূর্ণ ফল। এছাড়াও রমজান মাস শুরুর আগে থেকেই এক শ্রেণীর অসাধু ব্যাবসায়ীরা সিন্ডিকেট করে ইফতারী পণ্যের মুল্য বাড়িয়ে দেয়। তখন ইফতারী পণ্য কিনতে গিয়ে অনেকেই অসস্তিতে পড়ে। তাই অসাধু ব্যাবসায়ীদের সিন্ডিকেট ভাংতে তাদের এই আয়োজন। সারা রমজান মাস তাদের এই জনতার লাভের বাজার খোলা থাকবে। এখানে ন্যায্য দামে পণ্যে বিক্রয় করা হবে। সকল পণ্য বাজারের অন্য দোকানের তুলনায় অনেক কম দামে পাওয়া যাবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.