নাটোরে রক্ষাকালী মাতা কালী মন্দিরের দান বাক্স ভেঙে চুরি
নাটোরে রক্ষাকালী মাতা নামের একটি কালী মন্দিরে রক্ষিত দানবাক্স ভেঙ্গে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩০ ডিসেম্বর) রাতে শহরের কানাইখালী জেলেপাড়া এলাকার শ্রী শ্রী রক্ষাকালী মাতা মন্দিরে এই চুরির ঘটনা ঘটে। তবে দান বাক্সে কত টাকা ছিল তা জানাতে পারেনি মন্দির কমিটি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
মন্দির কমিটির সেক্রেটারি বিশ্বজিৎ রায় চৌধুরী ও সদস্য মন্দির কমিটির সদস্য জগন্নাথ সরকার জানান, সোমবার রাতে মন্দির বন্ধ করে বাড়ি চলে যায় কমিটির সদস্যরা। আজ সকালে ভক্তরা মন্দিরে গিয়ে দান বাক্স ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখে মন্দির কমিটির সদস্যদের জানালে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কমিটির নেতৃবৃন্দ জানান, গত একমাস আগেই তারা দানবাক্স খুলেছিলেন। বাক্সে উল্লেখযোগ্য কিছু থাকার কথা নয়। বিশ্বজিৎ রায় চৌধুরী আরো জানান, এই মন্দিরের দান বাক্স বছরে একবার খোলা হয়। গত একমাস আগে দান বাক্সটি খোলা হয়েছিল। এই সময়ে দান বাক্সে এমন কিছু থাকার কথা নয়। তবুও দাতাদের দেয়া দানের টাকা বা অন্য কিছু থাকলেও থাকতে পারে। তবে তেমন উল্লেখযোগ্য কিছু থাকার কথা নয় বলে তারা ধারনা করছেন। তবুও ঘটনাটি প্রসংগে পুলিশকে অবহিত করা হয়েছে। এনিয়ে এলাকায় হিন্দু ধর্মালম্বিদের মাঝে আতংক বিরাজ করছে।
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে কথা বলেছেন। এই চুরির রহস্য অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ। দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.