নাটোরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরন
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। মঙ্গলবার (৩ জানুয়ারী) দুপুরে সাংসদ শফিকুল ইসলাম শিমুলের বাসভবনে এই কম্বল বিতরণ করা হয়।
বীর মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ ছাড়াও প্রতিবন্ধি ১১ জনকে হুইল চেয়ার এবং অসহায় ও দুস্থদের মাঝে ৩০ লাখ ৫০ হাজার টাকার প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করেন। এউপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, সাবেক উপদপ্তর সম্পাদক আকরামুল ইসলাম স্বপ্নিল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়াারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আনোয়ার হোসেন আনু, পৌর আওয়াামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খান চুন্নু, সাবেক কাউন্সিলর মোস্তারুল ইসলাম আলম, মাসুদুর রহমান মাসুদ, রিয়াজুল ইসলাম, শেফালী বিজলী প্রমুখ।
পরে প্রায় দেড় হাজার দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন এমপি শিমুল।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.