নাটোরে বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক বাচ্চু কারাগারে!
নাটোর প্রতিনিধি:
নাটোরে বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক বাচ্চু কারাগারে! নাটোরে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষের মামলায় গ্রেফতারকৃত জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চুর জামিন ও রিমান্ড আবেদন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত। সোমবার (১০ এপ্রিল) দুপুরে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল বাচ্চুকে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করে ৫দিনের রিমান্ড আবেদন করে সদর থানার এস আই মকলেছুর রহমান।
এসময় বাচ্চুর আইনজীবি তার জামিন আবেদন জানালে শুনানী শেষে বিচারক মোঃ রওশম আলম রিমান্ড ও জামিন আবেদন না মঞ্জুর করে বাচ্চুকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
গত ১ এপ্রিল বিএনপির অবস্থান কর্মসুচীকে কেন্দ্র আওয়ামীলীগ কর্মীদের সাথে ষংঘর্ষ হয়। এঘটনায় শদিুল ইসলাম বাচ্চু সহ বিএনপির ২৬ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১৫০ জনকে আসামাী করে সদর থানায় একটি মামলা করেন জেলা স্বেচ্ছাবেক লীগের লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট লিউন হোসেন। মামলায় শহিদুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে পিস্তল উঁচিয়ে গুলি বর্ষন করার অভিযোগ আনা হয়। বাচ্চুর পিস্তল উঁচিয়ে গুলি ছোড়ার ভিডিও ভায়রালও হয়। ২ এপ্রিল ওই মামলা দায়েরের পরদিন রাতে ঢাকা যাওয়ার পথে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চুকে টাঙ্গাইলের এলেঙ্গা থেকে গ্রেফতার করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.