নাটোরে বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত, আহত এক
নাটোরে যাত্রিবাহি ধাক্কায় শরীফুল ইসলাম নামে ৪০ বছর বয়সী এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় ৩৮ বছরের বাচ্চু আহত হন। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নাটোর-ঢাকা-পাবনা মহাসড়কের গাজির বিল এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত শরিফুল ইসলাম লালপুর উপজেলার নান্দরায়পুর গ্রামের জনৈক নজরুল ইসলামের ছেলে। আহত বাচ্চুকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জামিল হোসেন জানান, শনিবার দুপুর আড়াইটার দিকে একটি যাত্রিবাহিী বাস বনপাড়া থেকে নাটোরের দিকে যাচ্ছিল। বাসটি নাটোর ঢাকা-পাবনা মহাসড়কের গাজিরবিল এলাকায় পৌঁছিলে বিপরীতমুখি একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয় যাত্রিবাহি বাসটি। এতে মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত এবং বাচ্চু আহত হন। খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত বাচ্চুকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাইওয়ে পুলিশ শরিফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘাতক বাস ও এর চালককে আটক করা সম্ভব হয়নি বলে জানান জামিল হোসেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.