
নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় চলন্ত বাসের ধাক্কায় মোঃ শফিকুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪০ মিনিটে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম নাটোর সদর উপজেলার ইব্রাহিমপুর মধ্যপাড়া গ্রামের মৃত রহমত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী ও সন্তানকে সঙ্গে নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন শফিকুল ইসলাম। হয়বতপুর বাজারে পৌঁছালে তার সন্তান খাবারের জন্য কান্না করলে তিনি খাবার কিনতে রাস্তা পারাপারের চেষ্টা করেন। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী আর এম পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৯৯৭৮) একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দের চেষ্টা চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.