নাটোরে ট্রাক-অটোরিক্সার মুখোমুখি সং ঘ র্ষে নিহত এক, চালক আহত
নাটোরের হরিশপুরে ট্রাক ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মুজিবর রহমান নামের ৬০ বছরের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন অটোচালক। বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে নাটোর-বনপাড়া মহাসড়কের হরিশপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মুজিবর রহমান নাটোর সদর উপজেলার পার আটঘরিয়া গ্রামের বাসিন্দা এবং তিনি স্থানীয় সংবাদপত্র সংবাদ শৈলী একজন স্টাফ রিপোর্টার পিতা ছিলেন।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ ভোরে মজিবুর রহমান একটি অটোরিক্সা যোগে নাটোর শহরে আসছিলেন। পথে হরিশপুর চেয়ারম্যান রোডের সামনে একটি দ্রুত গামী ট্রাক অটোরিক্সাটিকে ধাক্কা দিলে ঘটনা স্থলেই মজিবর রহমানের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অটো চালককে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।
ঝলমলিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকটিকে সনাক্ত করে এর চালককে আটকের চেষ্টা করা হচ্ছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.