নাটোরে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিন ধর্ষকসহ আটক-৫!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তিন ধর্ষকসহ আটক-৫। নাটোর গলায় চাকু ধরে এসএসসি পরিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে। এই ঘটনার অভিযোগ পাওয়ার সাড়ে চার ঘন্টার মধ্যে তিন ধর্ষক এবং দুই সহযোগীকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে শহরের হাফরাস্তা এলাকায় গণধর্ষণের ঘটনা ঘটে এবং বুধবার (১৪ সেপ্টেম্বর) ভোরে ধর্ষকসহ সহযোগীদের আটক করে পুলিশ।
অভিযুক্তরা হলো, শহরের কানাইখালী মহল্লার আফজাল হোসেনের ছেলে কুখ্যাত সন্ত্রাসী রনি মিয়া (৩৬), মৃত মোহাম্মদ আলীর ছেলে রকি (২৭) এবং আব্দুল মজিদের ছেলে সোহান (৩২)। এছাড়া এ ধর্ষণের ঘটনায় সহযোগীতার অভিযোগে মৃদুল হোসেন (৩৫) এবং তার স্ত্রী মিথিলা পারভীন (২৬) কে আটক করা হয়েছে।
[caption id="attachment_7985" align="aligncenter" width="300"]
তিন ধর্ষককে আটক করেছে পুলিশ[/caption]
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে রাজশাহীর বিনোদপুর থেকে আবির (২১) নামে এক দোকান কর্মচারী তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে বন্ধুকে নিয়ে নাটোরের হরিশপুর এলাকার স্থানীয় বন্ধু মঈন উদ্দিনের কাছে আসে। পরে স্থানীয় ওই বন্ধু তাদের বিয়ে দেওয়ার কথা বলে শহরের হাফরাস্তায় মৃদুল ও মিথিলা নামে এক দম্পতির ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে যাও্যার পর ওই দম্পতি ধর্ষক রনি, রকি ও সোহেলকে তাদের বাসায় ডেকে নেয়। এ সময় ধর্ষকরা ও পরিক্ষার্থীর গলায় চাকু ধরে ধর্ষণ করে এবং সেই ধর্ষণের ভিডিও ধারণ করে। পরবর্তীতে তাদের কাছে টাকা দাবি করে এবং টাকা না দিলে ধর্ষণের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখায়।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ জামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর আবির ও তার মেয়ে বন্ধু ছাড়া পেয়ে রাত আনুমানিক ১১টার দিকে নাটোর সদর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ করে। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে সক্রিয় হয় থানা পুলিশ। পরে থানা পুলিশ রাতেই অভিযুক্তদের আটকে অভিযানে নেমে বুধবার ভোরে উপজেলার তেলকুপি নূরানীপাড়া থেকে ওই তিন ধর্ষককে আটক করে। এর আগে সহযোগী মিথিলা ও মৃদুলকে শহরের হাফরাস্তা এলাকায় জনৈক সাগর মিয়ার ভাড়া বাসা থেকে আটক করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.