নাটোরে অটোরিক্সার চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু!
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে অটোরিক্সার চাপায় ৫ বছরের শিশুর মৃত্যু! নাটোরে ফুফুর বাড়িতে বেড়াতে এসে অটোরিক্সার নিচে চাপা পড়ে লামিয়া নামে ৫ বছরের এক শিশু নিহত হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) দুপুরের দিকে সদর উপজেলার পাইকেরদৌল এলাকায় এই মর্মান্তি দুর্ঘটনাটি ঘটে। নিহত লামিয়া শহরের ডোমপাড়া এলাকার মনির হোসেনর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে লামিয়া তার বাবা-মার সাথে পাইকেরদৌল বেজভাগ গ্রামে ফুফা ফজলুর রহমানের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে বাড়ির পাশে দিয়ে যাওয়া নাটোর-দয়ারামপুর গ্রামীণ সড়ক পার হওয়ার সময় একটি অটোরিক্সার নিচে চাপা পড়ে লামিয়া। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। রাজশাহী নিয়ে যাওয়ার পথে লামিয়া মারা যায়।
নাটোর সদর থানার ওসি নাছিম আহমেদ সড়ক দুর্ঘটনায় লামিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.