নলডাঙ্গা মডেল প্রেসক্লাবের সভাপতি রানা, সম্পাদক ফজলে রাব্বী
সাধারণ সভায় ১১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা
নাটোরের নলডাঙ্গায় গণমানুষের আস্থার সংগঠন নলডাঙ্গা মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) বেলা ১০টার দিকে নলডাঙ্গা বাজারের পেট্রোল পাম্প এলাকায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় এনটিভি অনলাইন ও দিনকাল প্রতিনিধি মোঃ রানা আহমেদ সভাপতি এবং দৈনিক কালবেলা ও জনদেশ প্রতিনিধি ফজলে রাব্বী সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
সাধারণ সভায় সদস্যদের অংশগ্রহণে আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়। উপস্থিত নেতৃবৃন্দ নতুন নেতৃত্বের প্রতি শুভেচ্ছা ও সহযোগিতার প্রতিশ্রুতি জানান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.