নলডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু! নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ গ্রামে বজ্রপাতে আরশেদ আলী নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ আগস্ট) দুপুরের দিকে বজ্রপাতে মৃত্যুর ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানা যায় বাঁশভাগ মধ্যপাড়ার মৃত নাগর আলী মৃধার ছোট ছেলে আরশেদ আলী মৃধা (৪০) পটলের জমিতে কাজ করছিলেন এ সময় বজ্রপাত হলে তাকে মাটিতে লুটিয়ে পড়তে ও ধোঁয়া দেখতে পান পাশের জমিতে কাজ করা লোকজন। তৎক্ষনাৎ তার পরিবার ও আশপাশের লোকজনের সহযোগিতায় নাটোর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ দিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন মৃত্যুতে ছোট ছোট বাচ্চা নিয়ে দিশেহারা হয়ে পরেছেন স্বজনরা, পরিবার ও এলাকাবাসীর মধ্যে চলছে শোকের মাতম।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.