নলডাঙ্গার হালতিবিলে অভিযানঃ তিন লক্ষাধিক টাকার হুইল-বর্শি পুড়িয়ে ধ্বংস
নাটোরের নলডাঙ্গার হালতি বিলের অভয়াশ্রমে অবৈধভাবে মাছ শিকার করার সময় তিন লক্ষাধিক টাকা মূল্যের শতাধিক হুইল-বর্শি জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার(২৬ আগষ্ট) দুপুর ৩টার দিকে উপজেলার হালতি বিলে অভয়াশ্রম (টাংকি) অভিযান পরিচালনা করে এ হুইল-বর্শি গুলো জব্দ করা হয়। এই শতাধিক হুইল-বর্শির অনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা। পরে জব্দকৃত হুইল-বর্শিগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আশিকুর রহমান। এসময় নাটোর জেলা মৎস কর্মকতা ড. মোঃ আবুল কালাম আজাদ,নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার, নলডাঙ্গা সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মো. আল ইমরান আহমেদসহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার বলেন, দুপুর ৩টার দিকে উপজেলার হালতি বিলে অভয়াশ্রম(টাংকি) অভিযান পরিচালনা করে এ হুইল-বর্শি গুলো জব্দ করা হয়। এই শতাধিক হুইল-বর্শির অনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ টাকা। পরে জব্দকৃত হুইল-বর্শিগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.