নলডাঙ্গার খাজুরা ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়ন পরিষদে ২০২৪-২০২৫ অর্থবছরের ৬৩ লাখ ৮৪ হাজার ২৮৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।গতকাল দুপুরে উপজেলার খাজুরা ইউপি সচিব সাইফুল ইসলাম এ বাজেট ঘোষণা করেন। বাজেটে ৫৩ হাজার ৬৮৭ টাকা উদ্বৃত্তের বিপরীতে মোট রাজস্ব উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ৬৩ লাখ ৩০ হাজার ৬০০ টাকা।
খাজুরা ইউনিয়ন পরিষদ আয়োজনে উন্মুক্ত বাজেট সভায় চেয়ারম্যান সোহবার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক। অন্যদের আরো বক্তব্য রাখেন, নলডাঙ্গা উপজেলা পরিষদ নবনির্বাচিত চেয়ারম্যান রবিউল ইসলাম, খাজুরা ইউপি সচিব সাইফুল ইসলাম প্রমুখ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.