নলডাঙ্গায় ৫ পর্নোগ্রাফি বিক্রেতা গ্রেপ্তার!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নলডাঙ্গায় ৫ পর্নোগ্রাফি বিক্রেতা গ্রেপ্তার! নাটোরের নলডাঙ্গা থেকে পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ৫ পর্নোগ্রাফি বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার খাজুরা, চাঁদপুর ও ঠাকুর লক্ষীকুল বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব-৫ এর একটি দল। এসময় তাদের কাছে থেকে ৫টি সিপিইউ, ১১ টি হার্ডডিক্স, ৫টি মনিটর, ৫ টি কি-বোর্ড, ৫ টি মাউস, ১৩ টি কম্পিউটার ক্যাবল ও ১ টি এসএসডি কার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো-খাজুরা গ্রামের মোনায়েম ফকিরের ছেলে মনিরুল ইসলাম (২৭), চাঁদপুর গ্রামের শ্রী ভূপেন চন্দ্রের ছেলে শ্রী বিদ্যুৎ কুমার (৩২) ও আজিজুর রহমানের ছেলে মোঃ আল-আমিন (২২), কুচকুড়ি গ্রামের মৃত মনছুর সরদারের ছেলে মোঃ শাহিন আলম (৩০) এবং মোঃ মোস্তাফিজুর রহমান বিদ্যুৎ (৩২)।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার খাজুরা, চাঁদপুর ও ঠাকুর লক্ষীকুল বাজার এলাকায় অভিযান চালায় র্যাবের একটি অভিযানিক দল। অভিযানকালে পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট বিক্রি করায়
অপরাধে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নলডাঙ্গা থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ এর ৮(৩)/৮(৫) (ক)/৮(৫)(খ)/৮(৫)(গ) ধারায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান র্যাব কর্মকর্তারা।
আল-আফতাব খান সুইট
নাটোর
১৪-১২-২০২২
০১৭৭৬২৩০৮০৮
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.