
নাটোরের নলডাঙ্গায় ভেজাল সার ও ভুয়া বালাইনাশক রাখার অভিযোগে অভিযান চালিয়ে ৩০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনজনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের মমিনপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আল এমরান খান।
সূত্রে জানা যায়, উপজেলার বিপ্রবেলঘরিয়ার নশৎপুর এলাকায় ভেজাল সার রাখার দায়ে মো. আরিফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মমিনপুর এলাকায় ভেজাল সার মজুদ রাখার অভিযোগে ৩০ বস্তা সার জব্দ করা হয় এবং আল মামুনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মমিনপুরের বুলবুল নামে একজনকে ভুয়া বালাইনাশক রাখার দায়ে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন সবুজ আলী, নলডাঙ্গা থানা-র এসআই হেলাল উদ্দিনসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও থানা পুলিশ সদস্যরা।
জব্দকৃত সার নলডাঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.