
নাটোরের নলডাঙ্গায় সরকারি সারবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়েছে। তবে এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপার অক্ষত রয়েছেন।
বুধবার (১৫ জুলাই) ভোর প্রায় ৪টার দিকে উপজেলার বীরকুটশা এলাকার নওগাঁ-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুষ্টিয়া-ট-১১-২৮০৫ নম্বরের ট্রাকটি যশোরের নওপাড়া থেকে সরকারি সার নিয়ে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিল। পথে বীরকুটশা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়কের পশ্চিম পাশে খাদে উল্টে পড়ে যায়।
খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশের রাত্রীকালীন ডিউটি টিম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। ট্রাকের চালক ও হেলপার সুস্থ আছেন। দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।"
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.