নলডাঙ্গায় শ্রেষ্ঠ কলেজ শিক্ষক নাছমুস সায়দাত বাবু!
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহে নাটোরের নলডাঙ্গা উপজেলার কলেজ পর্যায়ে শহীদ নজমুল হক সরকারী কলেজের শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে প্রভাষক নাছমুস সায়দাত বাবু নির্বাচিত হয়েছেন। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হকের সভাপতিত্বে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ের বাছাই কমিটি প্রভাষক নাছমুস সায়দাত বাবুকে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।
নাছমুস সায়দাত বাবু গত ২০২২ ও ২০২৩ সালেও জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।৩য় বারের মত নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষক প্রভাষক নাসমুছ সায়দাত বাবু নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারী কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক।এবারও জাতীয় শিক্ষা সপ্তাহে নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারী কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।
প্রভাষক নাজমুস সায়দাত বাবু কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বিভাগ হতে স্নাতক ও স্নাতোকত্তর শেষে দীর্ঘ ২০ বছর নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারী কলেজের ইংরেজি বিভাগে নিষ্ঠার সাথে শিক্ষকতা করে আসছেন।তিনি শিক্ষকতার পাশাপাশি মুক্তিযুদ্ধ গবেষণা অব্যহত রেখেছেন। তিনি নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামের আলহাজ্ব জালাল উদ্দিনের পুত্র।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.