নলডাঙ্গায় রেল ওভারব্রিজের পিলালের সাথে ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
নাটোরের নলডাঙ্গায় চলন্ত ট্রেনের দরজা দিয়ে মাথা বের করে বাহিরের দৃশ্য দেখতে গিয়ে রেল ওভারব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে এক অজ্ঞাত (৪৫) ব্যাক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর পৌনে দিটার দিকে উপজেলার মাধনগর রেলওয়ে স্টেশন এলাকায় দুর্ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও মাধনগর রেলওয়ে স্টেশন কার্যালয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারিগামী দ্রুতগতির বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের দরজায় দাঁড়িয়ে মাথা বাইরে বের করে দেখছিলো অজ্ঞাত ব্যাক্তিটি। এমন সময় অসর্তকতাবর্শত মাধনগর স্টেশনের ওভার ব্রিজের পিলালের সাথে ধাক্কা লেগে ট্রেন থেকে নিচে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই ব্যাক্তিটির মৃত্যু হয়।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মোঃ উজ্জল আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি সান্তাহার রেলওয়ে থানায় এবং উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। রেল থানার পুলিশ এসে অজ্ঞাত ব্যক্তিটির পরিচয় সনাক্ত করাসহ অন্যন্য অইনি পদক্ষেপ নিবেন।
অজ্ঞাত নিহত ব্যক্তিটির বয়স আনুমানিক ৪৫ বছর হবে বলে জানিয়েছেন মাধনগর স্টেশন মাস্টার।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.