নলডাঙ্গায় মাদ্রাসার নামে চাঁদা তুলতে গিয়ে ৩ জন গণপি-টুনির শিকার
নাটোরের নলডাঙ্গায় মাদ্রাসার নামে অর্থ সংগ্রহ করতে গিয়ে তিনজন গণপিটুনির শিকার হয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার বৈদ্যবেলঘড়িয়া কামালের মোড়ে এ ঘটনা ঘটে।
গণপিটুনির শিকাররা হলেন-পাবনা জেলার ফরিদপুর উপজেলার রাহদ নাগধা পাড়া গ্রামের মৃত আখতার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০), মৃত হামজা প্রামানিকের ছেলে রফিকুল ইসলাম (৩৬) ও মৃত ফিরোজ হোসেনের ছেলে মামুন হোসেন (২৩)।
এলাকাবাসী জানায়, ওই তিনজন সিংড়া চলন বিল আল-জামিয়া মহিলা মাদ্রাসার নামে রশিদ দিয়ে দোকান ও বাড়ি বাড়ি গিয়ে টাকা তুলছিলেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা তিনজনকে ধরে একটি দোকানে আটকে রাখে। পরে তাদের মাথার চুল কেটে দেওয়া হয় এবং বেধড়ক মারধর করা হয়। এসময় তাদের কাছ থেকে প্রায় ৫ হাজার টাকা, একটি রশিদবই এবং হাতঘড়ি জব্দ করা হয়।
পরে খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। গণপিটুনির শিকার তিনজন মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা হলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও জানান, ওই তিন ব্যক্তি মূলত বিভিন্ন এলাকায় গিয়ে মাদ্রাসার হয়ে রশিদের মাধ্যমে টাকা তোলেন এবং এর বিনিময়ে কমিশন পান।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.