
নাটোরের নলডাঙ্গায় বিএনপি নেতাকর্মীদের পক্ষ থেকে আওয়ামী লীগ কর্মীকে অভিযুক্ত করে সংবাদ সম্মেলন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নলডাঙ্গার একটি মিডিয়া হাউজে আয়োজিত সংবাদ সম্মেলনে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিভিন্ন অভিযোগ তুলে ধরেন এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে শেফালী বেগম অভিযোগ করে বলেন, নলডাঙ্গা মৌজার আরএস খতিয়ান-৮৭ ও দাগ-৪৬২ এর ১.৭৬ শতাংশ জমি তিনি ২০১৭ সালে ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। অভিযোগ অনুযায়ী, গত মঙ্গলবার রাতে অভিযুক্ত ব্যক্তি তার কলা বাগানে প্রবেশ করে গাছ কেটে ক্ষতিসাধন এবং জমি দখলের চেষ্টা করেন। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।
একই সংবাদ সম্মেলনে জয়নব বেগম অভিযোগ করেন, তার স্বামী আবুল কালাম আজাদের পৈত্রিক সম্পত্তি তিনি ওয়ারিশ সূত্রে ভোগদখল করে আসছেন। গত ১৫ ফেব্রুয়ারি রাতে অভিযুক্ত ব্যক্তি তার বসতবাড়িতে প্রবেশ করে ঘরে তালা দিয়ে জমি দখলের চেষ্টা করেন বলে তিনি দাবি করেন। পরদিন এ বিষয়ে জানতে চাইলে তাকে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
জয়নব বেগমের ছেলে রাজিব হোসেন অভিযোগ করেন, জমি বিক্রির পরও অভিযুক্ত ব্যক্তি তাদের বিভিন্নভাবে হয়রানি ও অপপ্রচার চালাচ্ছেন।
প্রপান ফিলিং স্টেশনের কর্মচারী আয়েজউদ্দিন বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি এ বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত জালাল হোসেনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.