নলডাঙ্গায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
নাটোরের নলডাঙ্গায় বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ নামের ২ বছর বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকাল দশটার দিকে নলডাঙ্গা পৌরসভার হলুদঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু আব্দুল্লাহ ওই গ্রামের মোঃ সোহেল রানা মরুর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে শিশু আব্দুল্লাহ বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। হঠাৎ করে সকলের অগোচরে বাড়ির আঙ্গিনার পাশেই একটি পুকুরের ধারে চলে যায় সে। পরে তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুজি এক পর্যায়ে ওই পুকুরের পানিতে আব্দুল্লাহকে ভাসমান দেখতে পান তারা। পরে তার ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা।
নলডাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি নলডাঙ্গা থানা পুলিশক অবহিত করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.