নলডাঙ্গায় পুকুর পাড় থেকে কৃষকের ক্ষ/ত/বি/ক্ষ/ত মরদেহ উদ্ধার
নাটোরের নলডাঙ্গায় মাহবুবুর রহমান নামে ৪০ বছর বয়সী এক কৃষকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২২ আগস্ট) সকালে উপজেলার বাসুদেবপুর উত্তরপাড়ার একটি পুকুর পাড় থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মাহাবুর রহমান একই এলাকার ঈমান আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বুধবার রাত ১০ টার দিকে মাহবুবুর রহমান পরিবারের সদস্যদের সাথে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরিবারের লোকজন রাতে তাকে খোঁজা খোঁজি করেও তার সন্ধান পাননি। পরে বৃস্পতিবার সকালে বাসুদেবপুর উত্তর পাড়া একটি পুকুর পাড়ে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ ঘটনায় নিহতর চাচা মেহের আলী বাদী হয়ে অজ্ঞাত নামীয় আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানায় পুলিশ।
মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোনোয়ারুজ্জামান জানান, প্রাথমিক সুরাৎহালে নিহত মাহবুবুর রহমানের শরীরের বিভিন্ন জায়গায় ও মাথার পিছনে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এতে করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। ওসি আরও জানান, এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। এ বিষয়ে তদন্ত শুরু করেছে থানা পুলিশ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.