
নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকায় জালে আটকা পড়া একটি লক্ষ্মী পেঁচা (Barn Owl) উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ মার্চ) বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ)-এর সদস্য সংগঠন ‘সবুজ বাংলা’র উদ্যোগে অভিযান চালিয়ে পেঁচাটিকে উদ্ধার করা হয়। পরে সেটিকে সুস্থ অবস্থায় প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে।
উদ্ধারকাজে উপস্থিত ছিলেন পরিবেশকর্মী ফজলে রাব্বী, আরিফুল ইসলাম, ইয়াচিন প্রামানিক, তোতা হোসেন, মাহিন ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
বিবিসিএফ-এর কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও সবুজ বাংলার সাধারণ সম্পাদক ফজলে রাব্বী জানান, বন্যপ্রাণী সংরক্ষণে দেশব্যাপী কাজ করে যাচ্ছে সংগঠনটি। বর্তমানে সারাদেশে বিবিসিএফ-এর ২০ হাজারের বেশি স্বেচ্ছাসেবক বন্যপ্রাণী রক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে কাজ করছেন।
তিনি আরও বলেন, স্থানীয়দের সহযোগিতায় পেঁচাটিকে নিরাপদে উদ্ধার করে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.