নলডাঙ্গায় ইজিবাইকের চাপায় শিশু নিহত, আহত-৭
নাটোরের নলডাঙ্গায় ইজিবাইকের চাপায় খাদিজা নামের দেড় বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এ সময় ইজিবাইক উল্টে ইজিবাইকের সাতজন যাত্রী আহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার হরিদাখলসী কুমিল্লা পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত খাদিজা একই এলাকার মোঃ আব্দুল আউয়ালের মেয়ে।
এলাকাবাসী এবং প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সমসখলসি গ্রামের আব্দুস সালাম এর ছেলে অটোচালক মোঃ মোজাফফর সোমবার দুপুর ১২ টার দিকে কয়েকজন যাত্রী নিয়ে নাটোর শহরের দিকে যাচ্ছিলেন। দুপুর সাড়ে বারোটার দিকে হরিদাখলসী কুমিল্লা পাড়া এলাকায় পৌঁছালে বাড়ির সামনে পাকা রাস্তার পাশে খেলাধুলা করার সময় শিশু খাদিজা রাস্তা পার হতে গিয়ে অটোর নিচে পড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়। এসময় বাড়ির লোকজন বাচ্চাটিকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। পরে শিশু বাচ্চাটির মৃতদেহ বাড়িতে নিয়ে আসে।
এ সময় শিশুটিকে বাঁচাতে গিয়ে অটো রিক্সাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে অটো রিক্সা চালক মোজাফফর সহ সমসখলসী গ্রামের অজ্ঞাতনামা সাত জন যাত্রী আহত হন। স্থানীয় তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান দুর্ঘটনায় শিশু খাদিজার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.