নলডাঙ্গায় অগ্নিকাকন্ডে দুটি ঘর পুড়ে ছাই
নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে একটি বাড়ির দুটি ঘর ভস্মীভূত হয়েছে। শুক্রবার(২৫ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার পূর্ব মাধনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নলডাঙ্গার পূর্ব মাধনগর গ্রামের মৈত্রপাড়ায় মৃত রহমান টিটির বাড়িতে খড়িরঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন মুহূর্তেই বাড়িতেই ছড়িয়ে পড়ে।
এতে ওই দুই ঘরসহ ঘরে রাখা আসবার পত্র ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়। সংবাদ পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মাধনগর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আসাদুজ্জামান মৃধা সত্য্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রায় এক লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.