নকলায় ৫ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে প্রতিবেশী দাদা গ্রেফতার
শেরপুরের নকলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চাঁন মিয়া ওরফে লছা মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত ধর্ষক একই এলাকার মৃত. আবেদ আলীর ছেলে। ভিকটিম ও অভিযুক্ত চাঁন মিয়া পরস্পর প্রতিবেশী এবং দাদা-নাতনি সম্পর্ক।
পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার দুপুর আড়াইটার দিকে চাঁন মিয়া শিশু নাতনীকে টাকার লোভ দেখিয়ে বাড়ীর পাশে জনৈক সামছুল হকের ভুট্রা ক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার শুরু করলে তাকে শান্ত করার উদ্যেশে কিছু কিনে খাওয়ার জন্য ২০ টাকা হাতে দেয়।এদিকে শিশুটির চিৎকার শুনে শিশুটির মা ভুট্রা ক্ষেতে গিয়ে দেখে যে,শিশুটিকে ফেলে রেখে দৌড়ে পালাচ্ছেন চাঁন মিয়া। তখন মেয়ে শিশুটি মাটিতে পড়ে কাতরাচ্ছিলো। পরে চাঁন মিয়া এলাকার বিভিন্ন জনের মাধ্যমে বিষয়টি ধামাচাঁপা দিয়ে আপোষ মিমাংসার চেষ্ঠা করে ব্যার্থ হয়।
এদিকে শিশুটির মা-বাবা শনিবার রাতে নকলা থানায় এসে লিখিত অভিযোগ করার পর রাতেই চাঁন মিয়া ওরফে লছা মিয়াকে গ্রেফতার করে পুলিশ।রোববার (৯মার্চ) দুপুরে গ্রেফতারকৃত চাঁন মিয়া ওরফে লছা মিয়াকে আদালতে প্রেরন করলে আদালত জেল তাকে হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান,আমরা সংবাদ পাই যে, পাইস্কা এলাকায় একটি শিশুকে ধর্ষন করা হয়েছে।
এ সংক্রান্তে থানায় মামলা রুজু হলে অভিযান করে রাতেই অভিযুক্ত চান মিয়া ওরফে লছা মিয়াকে শনিবার রাতেই গ্রেফতার করে আজ (রোববার) আদালতে প্রেরণ করি। শিশুটির ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর সদর হাপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.