
শ্রী মনোরঞ্জন চন্দ্র, নওগাঁঃ
নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতিক কে বিজয়ের লক্ষে সোমবার (১ নভেম্বর) দুপুরে ইউনিয়নের চকার পুকুর গ্রামে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
একডালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিক এর সভাপতিত্বে এবং য়ুগ্ন সাধারণ সম্পাদক হাফিজার রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা আ'লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা,সহ-সভাপতি অতিরিক্ত সচিব (অবঃ) ডঃ ইউনুস আলী, আনোয়ার হোসেন, ফরিদা পরভিন, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, যুগ্ন সাধারণ সম্পাদক গোলাম হোসেন,সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, কোষাধক্ষ রাহিদ সরদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম স্বজল, একডালা ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ইঞ্জিনিয়ার শাহজাহান প্রমূখ।
এছাড়া উপজেলা এবং ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় দলীয় প্রার্থীকে বিজয়ি করতে সবার সার্বিক সহযোগিতার আহ্বান জানান বক্তারা।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.