ধামইরহাটে আলোকিত পরিচ্ছন্ন ও উন্নত সুখী ইউনিয়ন গড়ার লক্ষ্যে কর্মশালা
নওগাঁর ধামইরহাটে আলোকিত পরিচ্ছন্ন ও উন্নত সুখী ইউনিয়ন গড়ার লক্ষ্যে উপজেলার জাহানপুর ইউনিয়ন পরিষদের পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১১ টায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) ও জাহানপুর ইউনিয়ন পরিষদ এর আয়োজনে সুইজারল্যান্ড সরকার এর অর্থায়নে, ওয়াটারএইড ও সুইসকন্টাক্ট বাংলাদেশের যৌথ সহযোগিতায় ইউনিয়ন পরিষদ হলরুমে জাহানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, ওয়াটার এইড বাংলাদেশ প্রতিনিধি সাইদ মোহাম্মদ মাহাদী হাসান, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার মোঃ মাহফুজার রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন সহ উপজেলা, ইউনিয়নের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশিল সমাজের প্রতিনিধিবৃন্দ, ও ইএসডিও’র কর্মীবৃন্দ।
সভায় ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরির মাধ্যমে একটি আলোকিত পরিচ্ছন্ন ও উন্নত সুখী ইউনিয়ন গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.