ধামইরহাটে অধ্যক্ষকে প্রা-ণনা-শের হু/মকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
নওগাঁর ধামইরহাট উপজেলার রঘুনাথপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে উপজেলার নিমতলী বাজারের অস্থায়ী অফিসে সংবাদ সম্মেলন করেছে ওই মাদ্রাসার অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, "গতকাল রবিবার সকাল ৯টায় রঘুনাথপুর কামিল মাদ্রাসার অধ্যক্ষের অফিসে ১০/১৫ জন ব্যাক্তি আকস্মিকভাবে প্রবেশ করে মাদ্রাসার কমিটি নিয়ে প্রশ্ন তোলে, কারা শিক্ষক প্রতিনিধি হবে? কে দাতা সদস্য হবে? কে সভাপতি হবে? এমন অহেতুক প্রশ্ন উত্থাপন করে অধ্যক্ষের সঙ্গে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলামের উপর চড়াও হয়ে অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি ধামকি দেয়। এছাড়াও গত ২৩ জুলাই মাদ্রাসায় প্রবেশ করে নানান হুমকি ধামকি দিয়েছে বলে জানান অধ্যক্ষ রফিকুল ইসলাম। বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, নির্বাহী অফিসার ও অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে অভিযুক্ত মুক্তার হোসেনের সঙ্গে কথা হলে তিনি বলেন, " বিষয়টি জানার জন্য গেছিলাম, কথাকাটাকাটি হয়েছে মারধর এসবকিছুই হয়নি, সব মিথ্যা।" এবিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান," অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।" এবিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ইমাম জাফর বলেন," উপজেলা মাধ্যমিক কর্তৃক অভিযোগের অনুলিপি পেয়েছি সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।"
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.