দেশজুড়ে মুসলিম শিশু ও কিশোরীদের ধ'র্ষ'ণের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ
দেশজুড়ে মুসলিম শিশু ও কিশোরীদের ধর্ষণ ও যৌন সহিংসতার ঘটনার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর জিরোপয়েন্ট এলাকায় এই কর্মসূচির আয়োজন করে উলামা-জনতা পরিষদ, রাজশাহী।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশে একটি সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী ধারাবাহিকভাবে মুসলিম নারীদের ওপর নির্যাতন চালাচ্ছে। বিশেষ করে মুসলিম শিশু ও কিশোরীদের ওপর যৌন সহিংসতা বেড়েই চলেছে, অথচ এসব ঘটনার বিচার হচ্ছে না বলে দাবি জানান তারা।
বক্তারা বলেন, “মানবাধিকার রক্ষার কথা বলা অনেক আন্তর্জাতিক সংগঠনও এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে, যা দুঃখজনক।”
সমাবেশে উপস্থিত ছিলেন- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার মাহমুদুল হাসান (লিটন), রাবির দর্শন বিভাগের শিক্ষার্থী মাসুম বিল্লাহ, হেফাজতে ইসলাম রাজশাহী মহানগরের সহ-সভাপতি মুফতি আব্দুল্লাহ তালহা হাফি, মুফতি আব্দুল্লাহ সাঈদ হাফি, মুফতি আহমদ উল্লাহ, মুফতি আফজালুল রহমান, আব্দুল্লাহ ইবনে মাসাইদ, ও মোহাম্মদ মাসুম বিল্লাহসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা অবিলম্বে এসব ধর্ষণ ও সহিংসতার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। পাশাপাশি বিশ্ব মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এই বর্বরতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।
কর্মসূচিতে রাজশাহী শহরের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ইসলামী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশ নেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.