দূর্গা পূজা উপলক্ষে সিংড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প
নাটোর প্রতিনিধিঃ
শারদীয় দূর্গা পূজা উপলক্ষে নাটোরের সিংড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। সিংড়া শহরের দমদমা দত্তপাড়া দূর্গা মন্দির কমিটির আয়োজনে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। মঙ্গলবার (৪ অক্টোবর) সকাল ৯ টায় শুরু করা হয় এই মেডিকেল ক্যাম্প।
প্রায় ৩ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা ও বিনা মুল্যে ৫ লাখ টাকার ওষুধ বিতরণ করা হয়েছে। ডাঃ শান্তনু কুমার সাহা'র সার্বিক ব্যবস্থাপনায় চিকিৎসা দেন, ডাঃ বর্ণালী তালুকদার, ডাঃ সনদ ঘোষ, ডাঃ শাহজালাল সরকার, ডাঃ এম কে সরকার প্রমুখ।
ডাঃ শান্তনু কুমার সাহা বলেন, প্রতিবছর দূর্গা পূজায় আমরা বিনামূল্যে এ চিকিৎসা সেবা দিয়ে থাকি। এটা আমাদের ১৪তম অধিবেশন। আমরা সবসময় সেবার মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.