দুর্গাপুরে বাবার সাথে পরকিয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা
এম এম মামুন, রাজশাহী ব্যুরো:
দুর্গাপুরে বাবার সাথে পরকিয়ার অভিযোগে স্ত্রীকে হত্যা। রাজশাহীর দূর্গাপুরে বাবারর সাথে পরকীয়ার ঘটনায় স্ত্রীকে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামী গোলাম মোস্তফা চৌধুরী (২৫) এর বিরুদ্ধে।
বুধবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার ঝালুকা ইউনিয়নের বর্দ্ধনপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী গোলাম মোস্তফা পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে গেছে, দুই বছর আগে উপজেলার বর্দ্ধনপুর গ্রামের আবু কালামের ছেলে গোলাম মোস্তফার সাথে একই উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের কিশোরপুর গ্রামের আবু হানিফের কন্যা জুথি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে মোস্তফার বাবার সাথে তার স্ত্রীর অনেক দিন ধরে পরকীয়া সম্পর্ক চলে আসছিল। বিষয়টি জানতে পেরে প্রথমে তার বাবাকে কুপিয়ে জখম করার পর স্ত্রীকে গলায় রশি পেঁচিয়ে হত্যা করে। মোস্তফা ও জুথি দম্পতির ঘরে ৭ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।
দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী বিষয়টি নিশ্চত করে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পরকীয়ার জেরে হত্যা করা হয়েছে। নিহত গৃহবধূ জুথীর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামীকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.