প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১:০২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২২, ৪:২৭ পি.এম
দীর্ঘদিন পর এমবিবিএস ডাঃ পাচ্ছে ধর্মগড়বাসী!

দীর্ঘদিন পর এমবিবিএস ডাঃ পাচ্ছে ধর্মগড়বাসী!
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি ঠাকুরগাঁওঃ
দীর্ঘদিন পর এমবিবিএস ডাঃ পাচ্ছে ধর্মগড়বাসী!
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় ১ নং ধর্মগড় ইউনিয়নের "ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র (UH&FWC)" কোড নং-১০০১৬৯১০ তে নিয়মিত/অথবা প্রতি সপ্তাহে অন্ততঃ ১ (এক) দিন ১ (এক) জন রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার/সহকারী সার্জনের মাধ্যমে গরিব, অসহায়, দুঃস্থ, বয়স্ক ব্যক্তিদের চিকিৎসা সেবা প্রদান সহ ০১ (এক) টি জরুরী এ্যাম্বুলেন্স ও সাপের বিষনাশক এন্টিভেনোম (ভ্যাকসিন) সরবরাহের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগে অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান (শুভ) জনস্বার্থে রীট পিটিশন নং-৫৬৬৩/২০২২, তারিখ-২৭/০৪/২০২২ইং এ দায়ের করেন।
পরবর্তীতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি জনাব মোঃ মজিবুর রহমান মিয়া ও মাননীয় বিচারপতি জনাব কাজী মোঃ এজারুল হক আকন্দ এর সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চে "ধর্মগড় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে" নিয়মিত এমবিবিএস (সহকারী সার্জন) ডাক্তারের মাধ্যমে চিকিৎসা প্রদান ও এ্যাম্বুলেস প্রদানের বিষয়ে ২৮/১১/২০২২ তারিখে রীট পিটিশন নং-৫৬৬৩/২০২২ শুনানি হলে মাননীয় বিচারপতিগণ বিষয়টি ডেপুটি এটর্নি জেনারেলকে খতিয়ে দেখা সহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে ২৯/১১/২০২২ ইং তারিখে ০১/১২/২০২২ ইং তারিখে ডেপুটি এটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায় আনন্দ ঠাকুরগাঁও এর সিভিল সার্জন এর সাথে বিষয় টি নিয়ে কথা বলেন এবং ঠাকুরগাঁও-এর সিভিল সার্জন ডেপুটি এটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায় আনন্দ কে নিশ্চিত করেছেন যে, আগামী ০৪/১২/২০২২ ইং তারিখ রবিবার থেকে নিয়মিত এমবিবিএস (সহকারী সার্জন) ডাক্তার (ডা. আবু নাঈম মাহমুদ হাসান)"ধর্মগড় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে" বসবেন এবং বিনামূল্যে রোগী দেখবেন ও সেবা প্রদান করবেন। অপরদিকে ঠাকুরগাঁও-এর সিভিল সার্জন ধর্মগড় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে" ০৪/১২/২০২২ ইং তারিখে ভিজিট করবেন বলে জানান।
অ্যাডভোকেট মোঃ মেহেদী হাসান (শুভ) জানান যে, ধর্মগড় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে" নিয়মিত এমবিবিএস (সহকারী সার্জন) ডাক্তারের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হলে এলাকার দুস্থ, গরীব, দুঃখী ও অসহায় মানুষদের কিছুটা হলেও কস্ট কমবে। এই উদ্যেগের পিছনে যারা পরিশ্রম করেছে, তাদের প্রত্যেকের প্রতি তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছেন।এবিষয়ে ধর্মগড় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম বলেন, আমার ইউনিয়ন বাসী দীর্ঘ দিন পরে হলেও একজন এমবিবি এস ডাঃ পাচ্ছে এই নিয়ে আমরা অনেক খূশি এটি একটি খুব ভালো দিক ইউনিয়ন বাসীর জন্য।আমার ইউনিয়নের গরিব অসহায় মানুষ ফ্রি সেবা পাবে। বলে ধন্যবাদ জানান এড মেহেদী হাসান শুভ কে।
ধর্মগড় ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে" নিয়মিত এমবিবিএস (সহকারী সার্জন) ডাক্তার (ডা. আবু নাঈম মাহমুদ হাসান)" চিকিৎসা প্রদান করবেন শুনে গ্রামবাসীরা অনেক খুশি ও আনন্দ প্রকাশ করেছেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.