
নিহত আরজিনা খাতুন তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে। তার স্বামী মনির হোসেন শালবাহান ইউনিয়নের শানুবালাবাড়ি গ্রামের শাহাজালালের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য জীবনে কলহ চলছিল। গত ৩ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে নিজ বাড়িতে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে মনির হোসেন তার স্ত্রীকে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হন আরজিনা।
পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঠাকুরগাঁও এলাকায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
ঘটনার পর নিহতের বাবা জালাল উদ্দীন বাদী হয়ে তেঁতুলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত মনির হোসেনকে গ্রেফতার করে।
তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান জানান, মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনের আওতায় আনা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.