তানোরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার
রাজশাহীর তানোর উপজেলার ধর্ষণ মামলার খাইরুল ইসলাম (২৪) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। তার বাড়ি তানোর উপজেলার সরনজাই কাচারিপাড়া গ্রামে। রোববার (৯ মার্চ) ভোররাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাউপাড়া গ্রাম থেকে খাইরুলকে গ্রেপ্তার করে র্যাব-৫ এর রাজশাহীর একটি দল।
রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, ২৫ বছর বয়সী এক নারী তাকে ধর্ষণের অভিযোগে গত ৩ মার্চ খাইরুলের বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা করেন। আগের রাতে খাইরুল তাকে একটি গভীর নলকূপ ঘরের বারান্দায় ধর্ষণ করেন বলে তিনি মামলায় অভিযোগ করেন। এই মামলার পর থেকেই পলাতক ছিল খাইরুল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ী উপজেলার কাউপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব আরো জানান, আসামিকে তানোর থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.