তানোরে দুই মেয়রকে আটকের দাবিতে মানববন্ধন!
তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ
তানোরে দুই মেয়রকে আটকের দাবিতে মানববন্ধন! রাজশাহীর তানোরের শারীরিক প্রতিবন্ধী নেতা শামসুল আলমকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত মুন্ডুমালা পৌরসভার সাবেক মেয়র গোলাম রাব্বানী ও বর্তমান মেয়র সাইদুর রহমানসহ আসামিদের আটকের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) জাতীয় তৃণমুল প্রতিবন্ধী সংস্থা ও আস্থা প্রতিবন্ধী সংস্থার যৌথ উদ্যোগে তানোর থানা মোড়ে আয়োজিত মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন জাতীয় তৃণমুল প্রতিবন্ধী সংস্থার কাউন্সিলর সাদিকুল ইসলাম, আস্থা প্রতিবন্ধী সংস্থার সম্পাদক ইরমান হোসেন, ক্যাশিয়ার আলম আলী ও মেরাজ উদ্দিনপ্রমুখ।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন তানোর থানা মোড়ে ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তরা বলেন, যারা নিরপরাধ প্রতিবন্ধীর ওপর শারীরিক ও পাশবিক নির্যাতন করেন তারা জনপ্রতিনিধি নামের কলঙ্ক। তারা বলেন, দ্রুত অবিযুক্তদের আটক করা না হলে তারা বৃহত্তর আন্দোলন কর্মসুচি ঘোষণা করবেন।
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারী বুধবার দুপুরে মুন্ডুমালা বাজারে সাবেক মেয়র গোলাম রাব্বানী প্রথমে থাপ্পড় ও চেয়ারে লাথি মেরে শামসুলকে মাটিতে ফেলে দেয়, এ সময় বর্তমান মেয়র সাইদুর রহমান তাকে চুলের মুঠি ধরে উঠিয়ে উপর্যুপরি কিল-ঘুষি মারতে শুরু করে তার সঙ্গে যোগদেন মেয়রের অনুগত গয়ানাথ কর্মকার ও অপুর্ব হালদারসহ বখাটেরা।
এ ঘটনায়
গত ২ ফেব্রুয়ারী বৃহস্প্রতিবার রাতে শামসুল আলম বাদি হয়ে তানোর থানায় এই মামলা করেন। মামলায় সাবেক মেয়র গোলাম রাব্বানী ও বর্তমান মেয়র সাইদুর রহমানকে প্রধান আসামি করা হয়েছে।
তবে গ্রেফতার এড়াতে দুই মেয়রসহ অভিযুক্তরা আত্মগোপণ করেছে। এদিকে স্থানীয়রা দুই মেয়রের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে।এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, শামসুল আলম বাদি হয়ে মামলা করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.