প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ৪:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৯, ২০২৩, ৪:০২ পি.এম
ঠাকুরগাঁও- ৩ আসনের উপ নির্বাচনে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল!

ঠাকুরগাঁও- ৩ আসনের উপ নির্বাচনে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল!
নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁও- ৩ আসনের উপ নির্বাচনে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল! ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনের উপ-নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করা ৬ প্রার্থীর মধ্যে ঋন খেলাপির জামিনদার থাকায় গোপাল চন্দ্র রায় নামে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে।
রোববার (৮ জানুয়ারি) রাত নয়টায় মুঠোফোনে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার তকদির আলী সরকার। জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র বাছাই কমিটি তার মনোনয়ন পত্র বাতিল করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা তকদির আলী সরকার বলেন, মনোনয়ন পত্র বাছাই কালে স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায়ের মনোনয়ন পত্র বাতিল করা হয়।গোপাল চন্দ্র রায় এক ঋণ খেলাপীর জামিনদার ছিলেন। সে কারণে তার নাম ঋণ খেলাপীর তালিকাভুক্ত হয়।
এদিকে কোন ত্রুটি না থাকায় ১৪ দলীয় জোটের প্রার্থী ওয়ার্কাস পার্টির অধ্যাপক ইয়াসিন আলী, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্ট (বিএনএফ) এর সিরাজুল ইসলাম, জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ, জাকের পাটির এমদাদ হোসেন, ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) সাফি আল আসাদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়।
উল্লেখ্য যে,বিএনপির পদত্যাগ আসনগুলোর মধ্যে আগামী ১ ফেব্রুয়ারী ঠাকুরগাঁও-৩ (পীরগন্জ ও রাণীশংকৈল উপজেলা) আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে৷ এ আসনে মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৭৩৯ জন। এর মধ্যে পুরুষ ১ লক্ষ ৬৫ হাজার ২৩৫ জন এবং নারী ১ লক্ষ ৫৯ হাজার ৫০৪ জন। আসনে মোট ভোট কেন্দ্র ১২৮টি ও বুথ সংখ্যা ৮০৮ টি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.