নাজমুল হোসেন, নিজস্ব প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মির্জা ফয়সাল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান অরুনাংশু দত্ত টিটো, ড. মুহম্মদ শহীদ উজ জামান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক নুর এ শাহাদাৎ স্বজন প্রমুখ।
সভায় বক্তারা, আধুনিক ঠাকুরগাঁও গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাপ্তন শিক্ষার্থীরা দেশের বিভিন্ন সরকারি কর্মকর্তা পর্যায়ে রয়েছেন। তারা যদি ঠাকুরগাঁও আত্নসামাজিক উন্নয়নে অবদান রাখেন তাহলে জেলায় বেকারত্ব, অর্থনীতিক উন্নয়নে অগ্রগতি পালনে সহায়ক হবে বলে আশা করেন বক্তারা।
এ সময় ঠাকুরগাঁওয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের প্রাপ্তন ও নতুন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.