প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১২:০৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৪, ২০২২, ৪:০৩ পি.এম
ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার গৃহ প্রদান উপলক্ষে মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার গৃহ প্রদান উপলক্ষে মতবিনিময় সভা
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার গৃহ প্রদান উপলক্ষে মতবিনিময় সভা। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কতৃক অসহায় ভূমিহীনদের মাঝে এই ঈদে ৩য় ধাপে ঈদ উপহার গৃহ প্রদান উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ এপ্রিল) জেলা প্রশাসক হলরুমে জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষœ বর্মন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামান প্রমূখ।
প্রেস ব্রিফিং এ জানানো হয়, ৩য় ধাপে ঠাকুরগাঁও জেলায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার পাবে মোট ২৬১২টি গৃহহীন পরিবার। তার মধ্যে মোট ১৪৬৬টি পরিবারের কাছে এই ঈদে ঈদ উপহার হিসেবে ঘর তুলে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। এছাড়াও ঠাকুরগাঁও জেলায় গৃহহীনদের ঘর নির্মানের জন্য ২২২.৭০ একর খাঁস জমি বিভিন্ন ভাবে দখল হয়ে থাকায় দখল মুক্ত করা হয়। ওই জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ১৪৯ কোটি টাকার বেশি।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.