প্রিন্ট এর তারিখঃ জুলাই ৭, ২০২৬, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২২, ১:৫৬ পি.এম
ঠাকুরগাঁওয়ে ট্রলি চালকের গলা কাটা মরদেহ উদ্ধার!

ঠাকুরগাঁওয়ে ট্রলি চালকের গলা কাটা মরদেহ উদ্ধার!
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ট্রলি চালকের গলা কাটা মরদেহ উদ্ধার! ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বদরুল ইসলাম (৩৫) নামে এক ট্রলিচালকের গলাকাটা লাশ উদ্ধার করাঠাকুরগাঁওয়ে আমবাগান থেকে ট্রলি চালকের গলা কাটা মরদেহ উদ্ধার! ঠাকুরগাঁওয়ে ট্রলি চালকের গলা কাটা মরদেহ উদ্ধার! হয়েছে। রোববার (২৩ অক্টোবর) সকালে উপজেলার চাপোর এলাকায় ওয়াজেদ মাস্টারের আমবাগান থেকে তার লাশ উদ্ধার করে পীরগঞ্জ থানা পুলিশ।
বদরুল ইসলাম পীরগঞ্জ উপজেলার উত্তর মালঞ্চা কাটাবাড়ি এলাকার সফিজুল ইসলামের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত পরিবারের লোকজনের সাথে বদরুলের মোবাইলে যোগাযোগ ছিল। পরে রাতে সে আর বাড়ি ফেরেনি। সকালে চাপোর চৌরাস্তার পাশে ওয়াযেদ মাস্টারের আমবাগানে তার লাশ পরে থাকতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম জানান, তাকে হত্যা করে মরদেহ আমবাগানে ফেলে রাখা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হুমায়ূন কবির নামে একজনকে জিজ্ঞেসাবাদ করার জন্য আটক করা হয়েছে।
এদিকে ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন ও এডিশনাল এসপি রাজিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং সিআইডি‘র একটি টিম ঘটনাস্থল পরিদর্শনপূর্বক তদন্ত কাজ শুরু করেছে।ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বদরুল ইসলাম (৩৫) নামে এক ট্রলিচালকের গলাকাটা লাশ উদ্ধার করা
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.