ঠাকুরগাঁওয়ে করলার দাম ও ফলন বাম্পার, কৃষকের মুখে হাসি!
আলমগীর হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে করলার দাম ও ফলন বাম্পার, কৃষকের মুখে হাসি! সবজি চাষের রাজধানী হিসেবে পরিচিত ঠাকুরগাঁও সদর উপজেলার ১৪নং রাজাগাও ও ২১ নং সেনুয়া ইউনিয়নের খড়ি বাড়ি গ্রাম এই গ্রামের কৃষক গুলো সবজি হিসেবে করলা চাষকে বেশি গুরুত্ব দেন কারণ আশ্বিন এবং কার্তিক মাসে এই এলাকায় অন্য কৃষি না থাকায় অভাব অনটনের সময় আর এই সময় করলা চাষে মাত্র ৪৫ দিনের মধ্যে করলা আহরণ করা যায়। তাই দেশের উত্তর জনপদে হীমালয় পাদদেশে ঠাকুরগাঁও জেলার খড়ি বাড়ি এলাকা। এই এলাকার সমতল ভূমিতে সারি সারি করলার মাচা।
করলা সংগ্রহ করে চাষিরা মাচার পাশে স্তুূপ করছেন। কয়েকজন শ্রমিক করলা বাজারে নেওয়ার জন্য ঝুড়িতে সাজিয়ে নিচ্ছেন। ঠাকুরগাঁও সদর উপজেলার খড়ি বাড়ি গ্রামে এরকম করলার চাষ করতে দেখা যায় অনেক কৃষককে। প্রথম দেখায় সবুজ পাতায় ছেয়ে যাওয়া মাচায় যে কারো চোখ আটকে যায়। এবার করলার ফলন ভালো হওয়ায় কৃষকরা অনেক খুশি। তিতকুটে স্বাদের করলা এখন ঠাকুরগাঁওয়ের চাষিদের মুখে মিষ্টি হাসি এনে দিয়েছে। এ জেলার উৎপাদিত করলা এখন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবারাহ হওয়ায় লাভের মুখ দেখছে চাষিরা। বেশ কয়েক বছর আগে থেকেই এ সদরের খড়ি বাড়ি গ্রামের চাষিরা করলা সবজি চাষে উৎসাহিত হয়ে করলা চাষ করে স্থানীয় বিভিন্ন হাট বাজারে বিক্রি করে ভালোই লাভের মুখ দেখছে। খড়ি বাড়ি এলাকার করলা চাষিরা তাদের উৎপাদিত করলা নিজ এলাকায় চাহিদা মিটিয়ে চলে যায় দেশের রাজধানী ঢাকা সহ সারাদেশে।
খড়ি বাড়ি এলাকার করলা চাষি আতাউর রহমান প্রতিবেদককে বলেন, গত কয়েক বছর করলা চাষ করে সফলতার মুখ দেখছেন। এবছরও তিনি ৩ একর জমিতে করলা চাষ করেছেন।
আরেক জন করলা চাষি আলী আক্তার বলেন আমি প্রতি বছর করলা চাষ করি এ বছরও ৫ একর জমিতে করলা চাষ করি তবে এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে দামও ভালো তিনি আরও বলেন এবছর শুরুতে ২৪ শত টাকা মন বিক্রি করছি।
[caption id="attachment_8293" align="aligncenter" width="300"]
ঠাকুরগাঁওয়ে সারি সারি মাচায় করলা চাষ হচ্ছে[/caption]
করলরা চাষি মিজানুর রহমান বলেন, আমি প্রতি বছর করলা চাষ করি এ বছরও এক একর জমিতে করলা চাষি চাষ করছি তবে এবার শুরুতে করলার দাম ভালো হওয়ায় আমি খুশি।
উপজেলার কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায় বলেন, এবছর করলার আবাদ হয়েছে ২১০ হেক্টর (চলমান) পরিচর্যাসহ রোগবালাই দমনের প্রয়োজনীয় করলা চাষিদের পরামর্শ দেয়া হচ্ছে। আগাম শীতকালীন সবজি হিসেবে বাজারে আসবে ফলে কৃষকেরা ভালো দাম পাবে বলে আশা করছি, যেখানে পানি জমে না এমন উঁচু-মাঝারি জমির দোঁআশ মাটিতে করলার ভালো চাষ হয়। কৃষি বিভাগ সার ও কীটনাশক প্রয়োগে কৃষকদের পরামর্শ দিয়ে আসছে।
কৃষিতে এআইপি মর্যাদা পাওয়া মেহেদী আহসান উল্লাহ চৌধুরী বলেন, খড়ি বাড়ি গ্রামটি আগাম সবজি চাষের জন্য ঠাকুরগাঁও জেলার মধ্যে অন্যতম একটি এলাকা। এই এলাকায় আগে আখ সহ বিভিন্ন কৃষক করত বেশ কয়েক বছর ধরে এই এলাকায় করলা, কয়থা, বেগুন, কুমড়া, ফুল কপি সহ আগাম শীত কালীন সবজি চাষ করে সাবলম্বী হচ্ছে। এখানকার উৎপাদিত সবজি স্থানীয় বাজারে চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় রপ্তানি করে আসছে।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.