ঠাকুরগাঁওয়ে ভুয়া সনদ তৈরির অভিযোগে দুই যুবকের দণ্ড!
প্রতিনিধি ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ে ভুয়া সনদ তৈরির অভিযোগে দুই যুবকের দণ্ড! অর্থের বিনিময়ে ভুয়া জন্ম সনদ তৈরির অভিযোগে মানিক চন্দ্র রায় (৩০) ও মো. জেল হক (৩২) নামে দুই যুবককে অর্থদণ্ডসহ বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ঠাকুরগাঁও ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তারা দুজনের দোষ স্বীকার করেন।
তিনি জানান, জাল সনদ তৈরির অপরাধে মানিক চন্দ্রকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা এবং জেল হককে জাল সনদ প্রদর্শনের অপরাধে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়।
দণ্ডপ্রাপ্ত মানিক চন্দ্র রায় সদর উপজেলার কচুবাড়ি নামক এলাকার বুধারু বর্মনের ছেলে ও আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা। আর জেল হক একই উপজেলার সালন্দর সিংপাড়া (আলীর মোড়) এলাকার কাদের মিস্ত্রির ছেলে।
জানা যায়, সালন্দর সিংপাড়া এলাকার জেল হক সরকারি সুবিধা পাওয়ার আশায় সালন্দর ইউনিয়ন পরিষদে জন্ম সনদ জমা দেন। এদিকে তার জন্ম সনদটি জাল হিসেবে সনাক্ত করেন সালন্দর ইউনিয়ন পরিষদের সচিব। বিষয়টি জানাজানি হলে জেল হক স্বীকার করেন তার এ ভুয়া সনদটি তিনি টাকার বিনিময়ে আউলিয়পুর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মানিক চন্দ্র রায়ের কাছে করে নিয়েছেন। পরে খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা তাসনিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ডসহ বিনাশ্রম কারাদণ্ড দেন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.