ঠাকুরগাঁওয়ে নির্বাচনের প্রচারণায় জাপার কেন্দ্রীয় নেত্রীবৃন্দ!
নাজমুল হোসেন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে নির্বাচনের প্রচারণায় জাপার কেন্দ্রীয় নেত্রীবৃন্দ! আগামী ১ ফ্রেবুয়ারী জাতীয় সংসদের শুন্য হওয়া বিএনপির ছয় টি আসনে উপ-নির্বাচন ঘনিয়ে আসছে হাতে রয়েছে কয়েকদিন সময় মাত্র। এই অল্প সময় কে কাজে লাগিয়েই নির্বাচনের মাঠে জোরালো ভাবে সরব হয়েছেন ঠাকুরগাঁও ৩ আসনে জাতীয় পাটি লাঙ্গল প্রতীকে।
এই আসনটিতে বিএনপির জাহিদুর রহমানের পদত্যাগের মাধ্যমে আসন টি শুন্য ঘোষণা করেন নির্বাচন কমিশন। তাই আগামী পহেলা ফেব্রুয়ারী ২০২৩ অনুষ্ঠিত হবে উপনির্বাচন। সেই নির্বাচনে নিজ দলের প্রার্থীর পক্ষে ভোট চাইতে মাঠে কোমড় বেধেই নেমেছেন জাতীয় পাটির কেন্দ্রীয় নেতারা। উপনির্বাচনে এমনই চিত্র চোখে পড়েছে, পীরগঞ্জ-রানীশংকৈল নিয়ে গঠিত ঠাকুরগাঁও ৩ আসনে জাতীয় পাটির প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদের নির্বাচনী জনসভা ও পথ সভায়। রানীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় নেতারা শুক্রবার (২৭ জানুয়ারি) জাপার প্রেসিডিয়াম সদস্য হাফিজ উদ্দিন আহমেদের পক্ষে জনসভা ও পথ সভা করেছেন নেকমর বাজার, মীরডাংঙ্গী বাজার, এবং রানীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য পোস্টার বয় ক্ষেত হাজ্বী সাইফুদ্দীন মিলন।
আরো উপস্থিত ছিলেন, জাতীয় পাটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আহম্মেদ সফি রুবেল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ফখরুল হাসান সাহাজাদা, কেন্দ্রীয় সদস্য ও জেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক রাজিউর রাজি স্বপ্ন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য এ্যাড সুধীর চন্দ্র শীল, রানীশংকৈল উপজেলা জাপার আহব্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহব্বায়ক আবু তাহের সহ স্থানীয় জাতীয় পাটির ইউনিয়ন ওয়ার্ড ও বিভিন্ন নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
এসময় জাতীয় পাটির সাবেক সংসদ সদস্য ও উপ-নির্বাচিনের প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ এর পক্ষে জনগণের কাছে তার বিভিন্ন ধরনের বিগত দিনের উন্নয়ন তুলে ধরেন এবং লাঙ্গল মার্কায়
ভোট প্রার্থনা করেন কেন্দ্রীয় নেতীবৃন্দ।উল্লেখ্য যে,ঠাকুরগাঁও ৩ আসনে সংসদ সদস্য উপ-নির্বাচিনে জাতীয় পাটি সহ মোট ছয় জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এর মধ্যে ১৪ দলের ওয়ার্কার্স পার্টির হাতুড়ি মার্কায় ইয়াশিন আলী, জাকের পার্টির ইমদাদুল হক (গোলাপ ফুল), সাফি আল আসাদ(আম), সিরাজুল ইসলাম (টেলিভিশন) ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় (এক তারা) প্রতিক নিয়ে নির্বাচনে লড়ছেন। দুই উপজেলা মিলে এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৪ হাজার ৭ ৩৯ জন।
প্রধান নির্বাহী পরিচালক: এ, এস, এম, আল-আফতাব খান সুইট
০১৯১১৫০১৩১৪
০১৭৭৬২৩০৮০৮
সম্পাদক: অধ্যক্ষ মো: সাজেদুর রহমান
০১৭১৩৭৪৬৭২৭
ব্যবস্থাপনা পরিচালক: মো: জাকির হোসেন রবিন
০১৮৮০৫৫০৬৫৭
সাব এডিটর: এম এম মামুন
০১৭২৭৬৬৪৫০০
Copyright © 2026 Channel A News. All rights reserved.